প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ নামের এই সিরিজ ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। এখানে পরিণীতিকে দেখা যাবে এক মায়ের চরিত্রে, যিনি ৯ বছর ধরে নিখোঁজ সন্তানের সন্ধান করছেন। সময় পেরিয়ে যায়; কিন্তু সেই খোঁজ থামে না। অবশেষে যখন কিছু উত্তর সামনে আসতে শুরু করে, তখনই পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। কারণ যে সত্যের সন্ধানে তিনি এতদিন ছুটেছেন, সে সত্যই তাকে প্রশ্নের মুখে দাঁড় করায়— কাছের মানুষদের কি আদৌ বিশ্বাস করা সম্ভব?
‘শক: ট্রাস্ট নো ওয়ান’ পরিচা...