সাতক্ষীরার শ্যামনগরে
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনকে কেন্দ্র করে উপজেলা
প্রাথমিক শিক্ষা অফিসের ভেতরেই হয় দুই পক্ষের সংঘর্ষ। সোমবার বেলা ১২টার দিকের এ
ঘটনায় আহত হন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেনসহ অন্তত নয়জন।
আহতদের মধ্যে নিতাই
চন্দ্র মণ্ডল (৪৩), মনোজিৎ কুমার মণ্ডল (২১), আবুল কালাম (৩৬), হেমায়েত (২৭) ও
মোহাম্মদ আলীকে (৩০) ভর্তি করা হয়েছে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলার
নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা তারা।
স্থানীয়দের ভাষ্য,
উপজেল...