যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সন্দেহভাজন ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।স্থানীয় সময় সোমবার ফক্স নিউজকে তিনি বলেছেন, ‘আমাদের হয়তো পিকঅ্যাক্সে হামলা চালাতে হতে পারে। আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে, যেকোনো সময় এটি করতে পারি।’ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি। ট্রাম্প বলেছেন, ‘তারা যদি চুক্তি না করে, তাহলে এমনটা ঘটতে পারে। তবে তারা খুব করে চুক্তি করতে চায়। আর চুক্তি হওয়ার সম্ভাবনাও অনেক বেশি।’তিনি আরও...