সংগীত দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস-এর ৬৯তম আসরের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। সোমবার ঘোষিত এই তালিকায় আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন বিশ্বসংগীতের দুই মহাতারকা বিয়ন্সে এবং টেইলর সুইফট। একদিকে শততম মনোনয়নের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়েছেন বিয়ন্সে, অন্যদিকে টানা পাঁচ অ্যালবামে শীর্ষ মনোনয়নের বিরল রেকর্ড গড়েছেন সুইফট।‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়েছেন ৪৫ বছর বয়সী পপ কুইন বিয়ন্সে। এই মনোনয়নের মধ্য দ...