পদ্মা ও তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত শুরু ও শেষ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কৃষি উৎপাদন বাড়ানো, সেচের সুবিধা সম্প্রসারণ ও পানির সংকট দূর করতে এ দুটি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।একই সঙ্গে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা দ্বিগুণ করা এবং বন্ধ শিল্প-কারখানা চালুর পরিক...