সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত সেপ্টেম্বর মাসে ২৫৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৮ জনকে আটক করা হয়েছে।আজ শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণ, ১৮ হাজার ৮৭২টি শাড়ি, ৩ হাজ...