Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ২৫৪ কোটি টাকার পণ্য জব্দ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৮:২৪
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ২৫৪ কোটি টাকার পণ্য জব্দ

গ্রাফিকস: আগামীর সময়

সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত সেপ্টেম্বর মাসে ২৫৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৮ জনকে আটক করা হয়েছে।

আজ শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণ, ১৮ হাজার ৮৭২টি শাড়ি, ৩ হাজার ৮০৮টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ৫২৮টি তৈরি পোশাক, ৩ লাখ ৯ হাজার ২৪৬টি প্রসাধনসামগ্রী, ২০ লাখ ৮৭ হাজার ৮০৯টি আতশবাজি, ৭১৩টি মোবাইল ফোন, ৪৬ হাজার ৮১২ কেজি জিরা, ২০ হাজার ৫৭৮ কেজি রসুন, ৮ হাজার ৩৫৭ কেজি চিনি এবং ২০ হাজার ৩২৩ কেজি সার।

এ ছাড়া ১৫ লাখ ৪০ হাজার ৮টি চিংড়ির পোনা, ১ লাখ ৪০ হাজার ২১৭ কেজি কয়লা, ৫ হাজার ৩৬ ঘনফুট পাথর, ৩ হাজার ৬১১ কেজি চা-পাতা, ৫ হাজার ৩৫ কেজি সুপারি, ৪ লাখ ৩৩ হাজার ২৬০ প্যাকেট চকলেট, ৭ লাখ ৩৯ হাজার ৩৩৯টি বিভিন্ন ধরনের ওষুধসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত ছয়টি ট্রাক ও কাভার্ড ভ্যান, আটটি পিকআপ, তিনটি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ১০৩টি সিএনজিচালিত যান, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৭৪টি মোটরসাইকেল, ৩১টি বাইসাইকেল ও ভ্যান এবং ৬৯টি নৌকাও জব্দ করা হয়েছে।

অভিযানে দুটি মেশিনগান, তিনটি রাইফেল, ছয়টি দেশি-বিদেশি পিস্তল, দুটি অন্যান্য অস্ত্র, তিনটি ম্যাগাজিন, ৬৪ রাউন্ড গুলি, ৫২ কেজি বিস্ফোরক সালফার এবং চার কেজি অন্যান্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

এ ছাড়া গত মাসে ৪৬ লাখ ৯৪ হাজার ৬০৫টি ইয়াবা, ৫৮ গ্রাম হেরোইন, ১ হাজার ৪১৮ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৯২৫ বোতল বিদেশি মদ, ১৬৫ দশমিক ২৫ লিটার বাংলা মদ, ৭১৬ ক্যান বিয়ার, ১ হাজার ৭১৫ কেজি গাঁজা, ৪ হাজার ৯৮৯ বোতল ইস্কাফ সিরাপ এবং ৮ হাজার ৫২৪ বোতল বিভিন্ন ধরনের সিরাপ জব্দ করেছে বিজিবি।

জব্দ করা অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ১৮টি অ্যানেগ্রা ও স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৮৩ হাজার ৩৭০ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ১৫ হাজার ৫৮৬টি বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।

বিজিবি জানায়, সীমান্তে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৮ জন বাংলাদেশি, সাতজন ভারতীয় ও ২০১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবিপণ্য জব্দ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ