শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর সোয়া ১২টা থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়। এতে বন্দরে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৬ অক্টোবর থেকে হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি ও বাংলাদে...