কারও চিকিৎসার টাকা নেই, কেউ খাবার জোগাড় করতে পারে না, আবার অর্থের অভাবে থেমে যাওয়ার উপক্রম হয় কোনো শিশুর পড়াশোনা। নিজের সামর্থ্য অনুযায়ী এমন মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়ান বরগুনার পাথরঘাটার তাসলিমা রহমান। ১৯৮৩ সালে সেলাইয়ের কাজ করে উপার্জিত টাকায় তার এই উদ্যোগের শুরু।
পাথরঘাটা শহরের মোক্তারপট্টি এলাকায় নিজের বাড়িতে থাকেন তাসলিমা রহমান (৬৪)। এক ছেলে ও এক মেয়ের মা তিনি। ছেলে থাকেন যুক্তরাষ্ট্রে, মেয়ে বিবাহিত। স্বামী কলেজে শিক্ষকতা করতেন। ২০১০ সালে স্বামীর মৃত্যুর পরও থেমে থাকেনি তার মান...