পটুয়াখালীর কলাপাড়ায় নিজ ঘরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় ১০ মাস বয়সী রায়হান নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু রায়হান ওই গ্রামের রাসেল খানের ছেলে।স্থানীয়রা জানান, ভোরে রাসেল তার শিশুসন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে ঝাড়ু দেওয়া, মোছা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে তিনি স্বামীকে ডেকে তোলেন। পরে পরিবারের সদ...