হরমুজ প্রণালিতে নৌ-চলাচল ফি বা শুল্ক চালুর প্রস্তাব খতিয়ে দেখছে ইউরোপ। তবে শর্ত হচ্ছে, এই ফি বাধ্যতামূলক করা যাবে না। পাশাপাশি এতে থাকতে হবে আন্তর্জাতিক সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণকারী জাতিসংঘ সংস্থার (আইএমও) সমর্থন।এ বিষয়ে যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে বাধ্যতামূলক শুল্ক আরোপ করা হলে তা বিপর্যয় ডেকে আনবে। তবে ওমান ও ব্রিটিশ আইনজীবীদের যৌথ উদ্যোগে তৈরি এই বিকল্প প্রস্তাব অনুযায়ী, মালাক্কা প্রণালির মডেলে নির্দিষ্ট কিছু নৌ-সেবার জন্য ঐচ্ছিক বা স্বেচ্ছামূ...