বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে নদী উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ আছে তিন দিন ধরে। এতে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌযোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী লোকজন।আজ রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযারী তিন দিন ধরে উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ। এতে হাতিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...