আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিএনপির শীর্ষ সন্ত্রাসী ‘কালু মাস্তান’ অস্ত্র হাতে শোডাউন দিচ্ছেন— দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অস্ত্র প্রদর্শনের অভিযোগ আনা হচ্ছে। তবে তথ্য অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; বরং ২০২৩ সালের একটি পুরনো ঘটনার ভিডিওকে সম্পূর্ণ ভিন্ন এবং রাজনৈতিক রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।ভিডিও...