নেপালে ভয়াবহ বন্যার মধ্যে ভেসে আসা একটি সিন্দুক ঘিরে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। সিন্দুকটি খুলে ভেতরের টাকা নিয়ে যাওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।ধাদিং পুলিশ জানায়, ১০ ভাদ্র রাসুয়ার ভোতে কোশি এলাকায় বন্যার পানিতে একটি নগদ টাকার সিন্দুক ভেসে যায়। পরে ধাদিংয়ের গালছি-৪ এলাকার বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে সিন্দুকটি পাওয়া যায়।১২ ভাদ্র পুলিশ খবর পায়, স্থানীয় কয়েকজন সিন্দুকটি ভেঙে ভেতরের টাকা নিয়ে গেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। শুরু হয় তদন্ত।প্রাথমিক তল্লাশিতে ২৯ জন...