বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে পৌনে ৪ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বুধবার দুদক জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে মামলাটি করেন বলে জানান চট্টগ্রামের উপপরিচালক আল আমিন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আয়কর নথি ধরে যাচাইবাছাই করে দায়-দেনা বাদে দুদক নদভীর নিট সম্পদ পেয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকার। দুদক গ্রহণযোগ্য আয় পেয়েছে ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকার...