রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রিমান্ডের আদেশ দেন। শুনানির এক পর্যায়ে তিনি বলেছেন, আমি ২০২৪ সালের ৫ আগস্ট গ্রেপ্তারের আগ পর্যন্ত বাসায় ছিলাম। আমি নিয়মিত অফিসে যাই। আমি পালিয়ে যাইনি। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদিন তাকে আদালতে হাজির করা হয়েছে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টা...