ইন্দোনেশিয়ার বালিতে কাজের জন্য গিয়ে হঠাৎই এক দুর্ঘটনার শিকার হলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। গুরুতর আহত অবস্থায় তাকে বালির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সূত্রে জানা যায়, নুসরাত পেশাগত কাজে বালিতে গিয়ে সিদ্ধান্ত নেন সফরটি আরও কয়েক দিন বাড়ানোর। কিন্তু ছুটির সেই দিনগুলোতেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। খবরটি নিশ্চিত করে নুসরাতের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘নুসরাত বালিতে কাজ শেষে অবস্থান বাড়ালে এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনার সম্মুখীন হন। এতে তিনি...