রাজধানীর উত্তরা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী
নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত
২টার দিকে উত্তরা ৩
নম্বর সেক্টরের একটি বাসা থেকে
তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে
উত্তরা ৩ নম্বর সেক্টরের
২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা
থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে
তাকে থানায় নিয়ে আসা হয়েছে।