ইসরায়েল সরকারের আগ্রাসন বন্ধ হলে শুধু ফিলিস্তিনিরাই শান্তিতে বসবাস করতে পারবে না, বরং তা বিশ্বশান্তি প্রতিষ্ঠাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন মন্তব্য করেছেন তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ।আজ সোমবার ইস্তাম্বুলে ন্যাটো পার্লামেন্টারি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ছাড়া বিশ্বে স্থায়ী শান্তি সম্ভব নয়। আর ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যেও শান্তি আসবে না।তিনি বললেন, ‘ইসরায়েল সরকারের এই আগ্রাসন বন্ধ হলে শুধু ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তা...