সুস্থ থাকার হরেক পরামর্শ ঘুরে বেড়াচ্ছে অনলাইন জুড়ে। সামাজিক যোগাযোগে স্ক্রল করলেই কোন না কোন পরামর্শ তো চোখে পড়বেই। কেউ বলেন, বেশি প্রোটিন খেতে হবে, কেউ বলেন, নির্দিষ্ট সময় না খেয়ে থাকলে ওজন কমবে। এত এত পরামর্শের ভিড়ে কোনটি যে সত্যিই কাজে লাগে, তা বোঝা কঠিন। অথচ সুস্থ থাকার জন্য সব সময় জটিল নিয়ম মেনে চলার প্রয়োজন নেই। স্বাস্থ্যবিষয়ক তথ্য যত সহজ হবে, তা মেনে চলার সম্ভাবনাও তত বাড়বে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত ৪০টি গবেষণার একটি পর্যালোচনায় দেখা গেছে, সহজ ভাষায় এবং অল্প...