কক্সবাজারের রামুতে দিনদুপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছবি প্রদর্শনের পাশাপাশি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘কমল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার গর্জনিয়া বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে জেলা ছাত্রলীগের সহসম্পাদক ইমাদ সিকদারকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। ভিডিওতে মিছ...