স্বাধীনতার ৫৫ বছরেও চূড়ান্ত হয়নি জাতির শ্রেষ্ঠ সন্তান— প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা। এ পর্যন্ত সরকারিভাবে তৈরি হয়েছে ছয় তালিকা। ফের নতুন তালিকা করে ‘অমুক্তিযোদ্ধা’দের বাদ দেওয়ার ঘোষণা এসেছে সরকারের তরফে। লক্ষ্য, দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই। তবে উদ্যোগটি নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ফুটেছে আক্ষেপ। তারা বলছেন, সরকার বদলের সঙ্গে বদলায় মুক্তিযোদ্ধার তালিকাও। নতুন সরকার আসে আর নতুন তালিকা করার ঘোষণা দেয়। বিষয়টিকে তারা রাষ্ট্রীয় অর্থের অপচয় আর নিজেদের দুর্ভাগ্...