মহান মুক্তিযুদ্ধে শহীদ,
বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ
লক্ষ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে বুধবার
মতবিনিময় সভা করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধবিষয়ক
মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
আহমেদ আযম খান। এতে অংশ নেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন,
মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিকসহ
বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় আ...