পাখির কলকাকলিতে মুখর প্রকৃতি। কিন্তু বন উজাড়, আবাসস্থল ধ্বংস ও মানুষের অসচেতনতায় হারিয়ে যাচ্ছে অনেক দেশীয় পাখি। হুমকির মুখে পড়ছে পরিযায়ী পাখিরাও। এই পরিস্থিতিতে পাখির নিরাপদ আবাসস্থল রক্ষা, শিকার বন্ধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহীর পরিবেশকর্মীরা।বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর সিমলা পার্কের সামনে সাইকেল র্যালি ও পথসভার আয়োজন করা হয়।‘প্রতিটি পাখিই গুরুত্বপূর্ণ, আপনার পর্যবেক্ষণও তাৎপর্যপূর্ণ’ প্রতিপাদ্যে আয়োজিত...