নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেট সংলগ্ন কেওড়া বাগানে পড়েছিল মরদেহটি। বাগানে জোয়ারের পানি থাকায় আজ শুক্রবার দুপুর পৌনে ৩টা পর্যন্ত মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, সকালে জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসে কেওড়া বাগানে আটকে যায়। দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহটি অর্ধগলিত হয়ে যায়। বিষয়টি প...