আগামী ৩০ জুলাই থেকে নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এর প্রথম আসর। এই আসরে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী এবং কলাকুশলীদের পুরস্কার প্রদান করা হবে। উৎসবের উদ্বোধনী দিনে, ৩০ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় নিউ ইয়র্কের আরটিভি থিয়েটারে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। অভ...