নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবের ৬৪তম আসরের মূল লাইনআপ ঘোষণা করা হলো। এতে স্থান পেয়েছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে আলোচিত ও পুরস্কারজয়ী বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে গ্রাঁ প্রিঁ পাওয়া রাশিয়ার আন্দ্রে জিয়াজিন্তসেভ পরিচালিত ‘মিনোটর’, সেরা পরিচালক হওয়া পোল্যান্ডের পাবেল পাবলিকস্কির ‘ফাদারল্যান্ড’, সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কারজয়ী জাপানের রিয়ুসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’, সেরা চিত্রনাট্যের পুরস্কার পাওয়া ফ্রান্সের ইমানুয়েল মার পরিচালিত ‘আ ম্যান অব হিজ টাইম’, জুরি প্রাইজজয়ী জার্মানির ভালেস্কা গ্রিজ...