শিক্ষার্থীদের সঙ্গে টালবাহানা করবেন না- শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এমন কথা বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।আজ মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় এক পথসভায় এ কথা বলেছেন তিনি।
এদিন শহরের কালিতলা হাট এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। এর সাতমাথায় পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বললেন, এইচএসসি পরীক্ষার্থীদের বলব তোমরা ভয় পাবা না। শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, বুট দিয়ে লাথি মেরেছে, কলার চেপে ধরেছে। এই বাচ্চারা কাল ভার্সিটিতে যখন যাবে। তখন ত...