যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে ‘নাসর ২’ নামক প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।মঙ্গলবার সকালে এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।এতে বলা হয়েছে, হামলায় ঘাঁটির জ্বালানি ডিপোগুলোতে আগুন লেগে যায় এবং একটি প্যাট্রিয়ট রাডার, সেইসাথে নৌবহরের এয়ার কন্ট্রোল রাডার, একটি সি-র্যাম আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম এবং মনুষ্যবিহীন স...