ফ্রান্সজুড়ে হাজারো মানুষের বিক্ষোভ হয়েছে। এরমধ্যে প্যারিসে হয়েছে আলাদা আলাদা দুটি বিক্ষোভ মিছিল। তবে কোন সহিংসতা হয়নি। নারীর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও বৈষম্যের প্রতিবাদে আয়োজিত কর্মসূচির অংশ হিসাবে করা হয় এসব মিছিল।এর আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছিল,যা পরবর্তীতে রূপ নেয় সহিংসতায়। শনিবার নারী অধিকার সংগঠন, শ্রমিক ইউনিয়ন, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের আহ্বানে পালিত হয় এসব কর্মসূচি। ফ্রান্সের রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহর...