গাজীপুরের কাশিমপুর ‘মহিলা কেন্দ্রীয় কারাগার’ থেকে পালিয়েছেন এক নারী বন্দি। তার নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনীর রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকা ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিলেন তিনি।কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলা কারাগার থেকে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করেছেন।
আরও পড়ুন...