আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নিজস্ব নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। চিকিৎসকের ব্যবস্থাপত্র ও হাসপাতালের নথিসহ বিভিন্ন সরকারি কাগজপত্রে নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ সম্বোধন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য গার্ডিয়ান।প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সরকারি কর্মচারীদের এ নির্দেশ দেওয়া হয়েছে। ‘বিবি’ শব্দটি সাধারণত বয়স্ক নারী বা দাদি-নানিকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়...