আর্জেন্টিনা জাতীয় দল থেকে
লিওনেল মেসির অবসর ঘোষণার পর থেকেই আলবিসেলেস্তেদের ঐতিহাসিক ১০ নম্বর জার্সির উত্তরসূরি
কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৪-০
গোলের বড় জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের একটি মন্তব্য
সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
বলিভিয়ার বিপক্ষে ওই ম্যাচে
একটি অসাধারণ গোল করার পাশাপাশি নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলো কেড়ে নিয়েছিলেন
নিকো পাস। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে করা পাসের একটি পোস্টে কমেন্ট করে...