পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরসংলগ্ন ফেরিঘাট এলাকায় ট্রলার ডুবির ঘটনার তিন দিন পর রীনা বেপারী (৩৯) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মধুরাবাধ এলাকায় স্থানীয়রা নদীতে মরদেহটি ভেসে উঠতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।নিহত রীনা বেপারী প্রতিবেশী উপজেলা নেছারাবাদে...