ভারতের দক্ষিণী তারকা সূরিয়ার আসন্ন সিনেমা ‘সিন’ মুক্তির আগেই তেলুগু রাজ্যে বেশ ভালো ব্যবসায়িক আগ্রহ তৈরি করেছে। বাণিজ্যিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় সিনেমাটির ডাবিং সংস্করণের বাজারমূল্য প্রায় ৬ কোটি রুপি ধরা হয়েছে।জিথু মাধবন পরিচালিত সিনেমাটি একটি সাইকোলজিক্যাল অ্যাকশন কমেডি। এতে সূরিয়ার সঙ্গে অভিনয় করেছেন নাসলেন ও নাজরিয়া নাজিম। সিনেমাটির মাধ্যমে তামিল চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে জিথু মাধবনের। অ্যাকশন, সাসপেন্স ও হাস্যরসের...