তাসের ঘরের মতোই ভেঙে পড়ে বাংলাদেশের লোয়ার অর্ডার। গত কয়েক বছর এজন্য ভুগেছে দেশের ক্রিকেট। ডারউইনে তেমন কিছু হয়নি। ৩০৮ রানে ৬ উইকেট হারানোর পরও ‘লেজের’ দৃঢ়তায় স্কোরটা পৌঁছে ৪২৬ পর্যন্ত।
তৃতীয় দিন শেষে ‘ফক্স স্পোর্টস’-এ দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে তাই ঝরল সন্তুষ্টি,
‘আমরা সবসময় ভেবেছি, কীভাবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটিংয়ে অবদান রাখতে পারে। বোলাররা দেখিয়েছেন তারা ব্যাট হাতে কী করতে পারেন। আমরা এই জিনিসটা নিয়েই দুই-তিন বছর ধরে কাজ করছি।’
মিচেল স্টার্ক, জশ হ্যাজ...