নাগরিকত্ব বা ‘গোল্ডেন পাসপোর্ট’ বিক্রি বন্ধ করতে পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের পাঁচটি দেশকে সময়সীমা বেঁধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের এই শক্তিশালী অর্থনৈতিক জোটটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই কর্মসূচি বন্ধ না করলে শেনজেনভুক্ত দেশগুলোতে এসব দেশের নাগরিকদের ভিসামুক্ত যাতায়াতের সুবিধা সম্পূর্ণ বাতিল করা হবে।যে পাঁচটি দেশকে এই আলটিমেটাম দেওয়া হয়েছে সেগুলো হলো— অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ডমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও সেন্ট লুসিয়া। এই দেশগুলো তাদের ‘সিটিজেনশিপ...