সাভারের আশুলিয়ায় ৮০টি পোশাক কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়েও উৎপাদন কাজে অংশগ্রহণ করেননি। এতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি দিয়েছে। পরে ন্যূনতম বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলনের চেষ্টা করলে শ্রমিকদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।আজ শনিবার সকালে সাভারের আশুলিয়ার নিশ্চিতপুর ও নরসিংহপুর শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে আসেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন কারখানায় শ্রমিকদের সকাল ৮টার পরিবর্তে ৭টায় কারখা...