নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেছেন, 'আমরা এমন একটি দেশ গড়ব, যেখানে সনাতন ধর্মাবলম্বীরা সামনের সারিতে থাকবে।'বুধবার রায়পুরা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি সবুজ নন্দী। সাধারণ সম্পাদক...