ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টা ৫ মিনিটের দিকে হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যায়।ঘটনার পর নবজাতক উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। চুরি হওয়া নবজাতকটি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের রাজমিস্ত্রি শামীমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সকাল ১০টা ৫০ মিনিটে প্রসবজনিত কারণে মরিয়মকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি বি...