ফরজ নামাজ একজন মুসলমানের জীবনের অপরিহার্য ইবাদত। এর বাইরে
নফল নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার একটি অতিরিক্ত দরজা।
ব্যস্ত জীবনের ভিড়ে মানুষ যখন কিছু সময় সবকিছু থেকে নিজেকে সরিয়ে স্রষ্টার সামনে
দাঁড়ায়, তখন
সেই দাঁড়ানো শুধু কয়েক রাকাত নামাজ আদায় নয়; বরং আত্মার সঙ্গে রবের একটি নিবিড়
সম্পর্কের পুনঃস্থাপন।
নফল নামাজের এই প্রভাব মানুষের অন্তর, চরিত্র ও জীবনযাপনে নানা ইতিবাচক
পরিবর্তন আনতে পারে।
নফল ইবাদতের সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহর নৈকট্য। হাদিসে
কুদসিতে বলঅ হয়েছে, বান্দা
ফ...