একসময় যে নদীর বুক চিরে ছুটে চলত লঞ্চ, ট্রলার ও পণ্যবাহী নৌযান, সেই নদীর বুকে এখন জেগে উঠেছে বিস্তীর্ণ চর। কোথাও নদীর মাঝেই হচ্ছে ফসলের আবাদ, কোথাও আবার হারিয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। দীর্ঘদিন খনন না হওয়া, পলি জমে নাব্যতা সংকট, অপরিকল্পিত ভরাট ও নদীর তীর দখলের অভিযোগে অস্তিত্ব সংকটে পড়েছে মাদারীপুরের শিবচর উপজেলার একসময়ের খরস্রোতা নদ-নদীগুলো।উপজেলার বিভিন্ন এলাকায় নদীর প্রবাহপথ ক্রমেই সংকুচিত হচ্ছে। বর্ষায় কিছু অংশ পানিতে ভরে উঠলেও শুকনো মৌসুমে নদীর বিস্তীর্ণ এলাকা পরিণত হচ্ছে শুকনো চর ও ফসল...