পাবনার রত্নাই নদী ও শংকরপুর খাল পুনঃখনন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী দখলদারদের অবৈধ স্থাপনা ও পুকুর রক্ষা করতে গিয়ে অনুসরণ করা হচ্ছে না খনন প্রকল্পের নির্ধারিত সরকারি নকশা। ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে নদীর পাড়ের শতাধিক পরিবারের বসতভিটা।আজ মঙ্গলবার সকালে নকশা অনুয...