বরগুনায় তিনটি খরস্রোতা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কয়েক হাজার পরিবার। ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না থাকায় দিন দিন ছোট হয়ে আসছে জেলার মানচিত্র, এমন অভিযোগ নদীপাড়ের বাসিন্দাদের। তাদের আশঙ্কা, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে নদীগর্ভে হারিয়ে যাবে আরও শত শত গ্রাম।অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় নদীগুলোয় স্রোত ও ভাঙনের তীব্রতা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বরগুনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রাথমিক...