ফাঁস হওয়া প্রতিরক্ষা শিল্পের নথিতে রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতার নতুন তথ্য উঠে এসেছে। এসব নথি অনুযায়ী, হেলিকপ্টার থেকে ছোড়া যায় এমন ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ইরানকে সরবরাহের পরিকল্পনা করেছিল মস্কো। তবে শেষ পর্যন্ত এসব উৎক্ষেপক ইরানের হাতে পৌঁছেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।ইউক্রেনের বেসরকারি গোয়েন্দা সংস্থা ডালাস অ্যানালিটিকসের কাছ থেকে নথিগুলো সংগ্রহ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। নথিতে রাশিয়ার তৈরি এলএমইউআর ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপক সরবরাহের পরিকল্পনার বিস্তারিত তথ্য...