জাতীয়
কবি কাজী নজরুল ইসলামের
৫০তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কণ্ঠসংগীত
প্রসারে নিবেদিত সংগঠন ‘তালিম’। ‘মৃত্যু নাই,
নাই দুঃখ’ শীর্ষক এ অনুষ্ঠানটি আজ
শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়
জাদুঘরের কবি সুফিয়া কামাল
মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন
‘তালিম’-এর প্রতিষ্ঠাতা ও
সভাপতি উচ্চাঙ্গ ও নজরুলসংগীত শিল্পী
সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি
থাকার কথা রয়েছে জাতীয়
কবি কাজী নজরুল ইসলামের
নাতনি এবং নজরুল ইনস্টিটিউটের
ট্রাস্টি বোর্ডের সভাপতি, সংগী...