ময়মনসিংহের গৌরীপুরে চার টন নকল সার জব্দ করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।আজ বৃহস্পতিবার অচিন্তপুর ইউনিয়নের পালুহাটি বাজারে অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়।এর আগে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দোকান মালিক। পরে দোকানের তালা ভেঙে মেসার্স সুজন এন্টারপ্রাইজ থেকে তিন টন ও খুচরা সার ব্যবসায়ী আতাউর রহমানের দোকান থেকে প্রায় এক টন নকল সার জব্দ করা হয়।জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রবিবার দুপুর এই অভিযান চালান ইউএ...