ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে কার্যত ‘গৃহবন্দি’ করে রাখার অভিযোগ উঠেছে। ধ্রুবের দাবি, তার বাড়ির বাইরে প্রায় ৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বাইরে বের হলে সাদা পোশাকের পুলিশও তাকে অনুসরণ করছে।‘দ্য লাল্লানটপ’-কে দেওয়া সাক্ষাৎকারে ধ্রুব জানিয়েছেন, সোমবার বিরোধী জোট ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট অভিমুখী পদযাত্রায় অংশ নিতে চেয়েছিলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে এ কর্মসূচি ডাকা হয়েছে।ধ্রুব বলেছেন, ‘আমি...