ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত পণ্য বর্জন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং শ্বাসতন্ত্রের রোগ দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ই-সিগারেট, ভেপিংসহ ক্ষতিকর নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ আলোচনার প্রতিপাদ্য ছিল ‘আজীবন ফুসফু...