উক্তিটি ইংরেজ লেখক ও সমালোচক স্যামুয়েল জনসনের। ১৭৫৯ সালে প্রকাশিত ‘দ্য হিস্টোরি অব রাসেলাস, প্রিন্স অব আবিসিনিয়া’ উপন্যাসে পাওয়া যায় এ কথাটি। জনসনের মতে, বড় কিছু অর্জনের জন্য শুধু শক্তি বা প্রতিভা যথেষ্ট নয়, দরকার ধৈর্য আর চেষ্টা চালিয়ে যাওয়ার মানসিকতা। বারবার বাধা এলেও যে মানুষ হাল ছাড়ে না, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই ধরা দেয়।